-সেই পাগলটাই ভালো ছিলো যে কিনা একটুকরো হাসি এনেদিবার জন্য ব্যাকুল ছিলো।
-ছিলো দুনিয়ার সমস্ত সুখ নিংড়ে তোমার পায়ের নিচে জমিয়ে দিতে।
-হ্যাঁ পাগলটা আজও খোঁজ খবর নেয় কি আপনমনে বির বির করে, খেয়েছ, তুমি এত্ত সুন্দর কেন??
-আপনমনে কল্পনা করে ফোনটি হাতে নিয়ে কথা বলে তোমায় ??
-কখনও মাঝে মাঝে সেলফি তোলে নিজের অগোছালো কোঁকড়ানো চুল গুলোয়
-মাঝে মাঝে তোমাকে কল্পনা করে অজানা কাউকে পথা আটকায়
-কখনও বা উচ্চ স্বরে তোমাকে নিয়ে গান গায়?
-তবু সে তো পাগল, ভালোবেসে ছিলো বলে আজও কাগজ কুড়োয়
-সে চায়না কারো করুনা, হয়তো ফেলে যাওয়া পথচারীর বা ছুড়ে দেয়া উচ্ছিষ্ট ফূটপাতে বসে খায়??
-তবুও সে পাগল, অষ্টপ্রহরে বসে প্রতীক্ষায় সে ফেরায়??
-কক্ষনো সে ক্ষতি করে না তায়, সে পাগল
-কখনোবা ঘুমিয়ে পরে নর্দমা কিবা রাস্তায়
-কখনোবা নৃত্যে ,উম্মাদনায় হারিয়ে যায়
-কখনোবা নীরব নিভৃতে কান্না ,না জ্বালায়।
-করেনা চিন্তা ভাবনা, সংসারও জগতও কাহার??
সে পাগলটি ভালবেসেছিল, সে পাগল??
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment